সাজেকে ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিক নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ মার্চ, ২০২৩ at ১০:৫০ পূর্বাহ্ণ

রাঙামাটির সাজেকে উদয়পুর সীমান্তে সড়কের দাড়ি পাড়া এলাকায় ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ২০–২৫ জন শ্রমিক। গতকাল সোমবার রাত ৯টায় সাজেকের সীমান্ত সড়কের দাড়ি পাড়ায় এ ঘটনা ঘটে।

আহত সবাই সীমান্ত সড়কের কাজে নিয়োজিত ছিলো বলে জানিয়েছে সেনাবাহিনী। তবে তাৎক্ষণিক কারো নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দীঘিনালা সাজেক সীমান্তের প্রকল্প পরিচালক মেজর এইচ এম ইকরামুল হক জানিয়েছেন, মঙ্গলবার (আজ) সীমান্ত সড়কে একটি বড় কালভার্ট ঢালাইয়ের কাজ ছিল।

কাজটির জন্য ৩১ জন শ্রমিমকে চট্টগ্রাম থেকে সাজেকের সীমান্ত সড়কে নিয়ে যাওয়ার সময় এই দু্‌ঘর্টনা ঘটে। আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ১০৩ ফুট কেক কাটবেন মনজুর আলম
পরবর্তী নিবন্ধউন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে