সাউদার্ন ভার্সিটিতে পুরকৌশল বিভাগের সেমিনার

| বৃহস্পতিবার , ২৭ জুলাই, ২০২৩ at ৭:৫০ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের উদ্যোগে  ‘টেকসই উন্নয়নের জন্য কাঠামোগত ইস্পাত উপকরণ এবং কার্বন ফাইবার রি-ইনফোর্সড পলিমার শক্তিশালীকরণ ’ শীর্ষক এক সেমিনার গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রধান  অধ্যাপক ড. এস. এম. জহুরুল ইসলাম। পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান এবং সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার মো. আবুল হাসান প্রমুখ। সেমিনারে অধ্যাপক ড. এস. এম. জহুরুল ইসলাম টেকসই উন্নয়নের জন্য কাঠামোগত ইস্পাত ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, আমাদের আধুনিক সভ্যতা ইস্পাত কাঠামো ছাড়া কল্পনা করা যায় না। ইস্পাত কাঠামোর সুবিধা হল এটি অত্যন্ত টেকসই, অভিন্ন, উচ্চ শক্তির সাথে নমনীয় এবং পুনর্ব্যবহারযোগ্য। এছাড়াও, তিনি ইস্পাত বৈশিষ্ট্যের উপর কার্বন উপাদানের প্রভাব নিয়েও আলোচনা করেন এবং বিভিন্ন ধরনের ইস্পাত সেকশনের দক্ষতা বর্ণনা করেন। তিনি আরও উল্লেখ করেন যে, উচ্চ শক্তির ক্ষয় রোধক বৈশিষ্ট্যের কারণে স্টেইনলেস স্টিল ব্যবহার করা বিশেষ লাভজনক। তিনি উঁচু ভবনের জন্য যৌগিক কাঠামো ব্যবহারের উপর জোর দেন যেখানে স্টেইনলেস স্টিল কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে। পরিশেষে, তিনি কার্বন ফাইবার রিইনফোর্সড পলিমার (এফআরপি) নিয়ে আলোচনা করেন যা ইস্পাত সেকশনের বাকলিং কমাতে সহায়ক এবং এফআরপি পদ্ধতি প্রচলিত রেট্রোফিটিং প্রক্রিয়ার চেয়ে অনেক বেশি উন্নত।

পূর্ববর্তী নিবন্ধমধ্যম আগ্রাবাদ ওয়ার্ডে নতুন ভোটারদের সাথে মতবিনিময়
পরবর্তী নিবন্ধআনোয়ারা উপজেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলন