সাউদার্ন ভার্সিটিতে ইংলিশ লিটারেরি ফেস্ট ৩.০

| রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৯:১১ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে ও কেডিএস গ্রুপের সহযোগিতায় ইংলিশ লিটারেরি ফেস্ট ৩.০ গত বৃহস্পতিবার ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আরমান হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আরেফিন নগর ক্যাম্পাসে অনুষ্ঠিত দিনব্যাপী এই উৎসবে ছিল সংগীত, নৃত্য, নাটিকা, আবৃত্তি, ডিজনি শো, ইংরেজি সাহিত্যের বিভিন্ন ধ্রুপদী উপস্থাপনাসহ নানা পরিবেশনা। ফেস্ট আয়োজন সম্পর্কে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আরমান হোসেন বলেন, এই ধরনের উৎসব শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব এবং আত্মবিশ্বাসের প্রতিফলন। শিক্ষার্থী ও সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজকের এই সফল আয়োজন সম্ভব হয়েছে। তিনি কেডিএস গ্রুপের পৃষ্ঠপোষকতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি এলামনাই মহেশখালীর কার্যকরী কমিটির প্রথম সভা
পরবর্তী নিবন্ধএপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক সাধারণ সভা