সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার ক্লাবের উদ্যোগে ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। এতে কম্পিউটার সাইয়েন্স ডিপার্টমেন্টের ৮টি সেমিস্টার টিম অংশগ্রহণ করে এবং ব্যাচ ৬১ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গত ২৯ আগস্ট শুক্রবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন কম্পিউটার সাইয়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রভাষক তারেক হোসন, প্রভাষক সৃজিতা ধর, প্রভাষক মোহাম্মদ সামির প্রমুখ।












