সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজি বিভাগের আন্তঃক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আরেফিন নগরস্থ ক্যাম্পাসে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মুজাম্মেল হক। টুর্নামেন্টের উদ্বোধন করেন রেজিস্ট্রার এ এফ এম মোদাসসের আলী। ইংরেজি বিভাগের প্রধান আরমান হোসাইনের সভাপতিত্ব্ ওে স্পোর্টস ইনচার্জ সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার হেলাল নূর, ডেপুটি ডিরেক্টর সাইদুল ইসলাম চৌধুরী, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ইনচার্জ মো. আরশাদ প্রমুখ। এবারের ইংলিশ ফেস্ট এ ছেলেদের ৬টি এবং মেয়েদের ৪টি টিম অংশ নিচ্ছে।












