চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এবং দৈনিক পিপলস ভিউ, বাংলাদেশের স্বাধীনতা ও সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার সাবেক সম্পাদনা সহকারী অপর্ণা খাস্তগীর (৫৫) গত ১৭ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। ডায়াবেটিস ও শ্বাস কষ্ট বেড়ে গেলে তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হলে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি মা ও একমাত্র বোনকে রেখে যান। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম সাংবাদিক কো–অপারেটিভ হাউজিং সোসাইটির পরিচালনা পরিষদের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।











