মেধাবিকাশ কেন্দ্র– শিশুদের পাঠশালার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে এক আলোচনা সভা চট্টগ্রামের ফয়’স লেকস্থ সী ওয়ার্ল্ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আবু তাহের। মেধাবিকাশ কেন্দ্র শিশুদের পাঠশালার পরিচালক শুকলাল দাশের সভাপতিত্বে এবং শিশুদের পাঠশালার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এ এইচ এম কাউচারের পরিচালনায় গত রবিবার অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মেধাবিকাশ কেন্দ্র শিশুদের পাঠশালার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট যীশু কৃষঞ রক্ষিত, উপ–পরিচালক অলক রায়, উপ পরিচালক প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশ, উপ–পরিচালক শিক্ষক গবেষক কাঞ্চন মহাজন, উপ–পরিচালক শিক্ষক দেবাশীষ দত্ত ক্রেডিট, উপ–পরিচালক অভিজিত রায় পুলক, উপ–পরিচালক–সাংবাদিক লেখক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংস্কৃতিক সম্পাদক রাজীব মজুমদার খোকন, দপ্তর সম্পাদক নোবেল সিকদার তাপস।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক বিশু রায় চৌধুরী, সাংবাদিক মো. রিয়াদ হোসেন, সাংবাদিক জিএম ইউসুফ, সাংবাদিক সুকান্ত বিকাশ ধর, সাংবাদিক নাজিম উদ্দিন রানা, সাংবাদিক সাফায়েত মেহেদী, সাংবাদিক মো. আনোয়ার আজিম। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের লেখনির মাধ্যমে শিশুদের অধিকার সুরক্ষিত করতে হবে।
আজকের শিশুরাই আগামীদিনের এদেশের ভবিষ্যৎ। শিশুদের জন্য নিরাপদ শিক্ষা–সংস্কৃতি ও বিনোদনের পরিবেশ নিশ্চিত করার জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ জানান বক্তারা। অনুষ্ঠানে মেধাবিকাশ কেন্দ্র শিশুদের পাঠশালার উদ্যোগে–চট্টগ্রাম জুড়ে মেধাবী ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য আগামীর কর্ম পরিকল্পনা তুলে ধরা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











