সরাইপাড়া, পাঠানটুলী, বেগমজান ও পতেঙ্গা স্কুলের জয়

শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

| শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৭:৪১ পূর্বাহ্ণ

শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আরো ৪টি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবারের খেলায় জয় পেয়েছে সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, পাঠানটুলী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়, হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয়। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় সরাইপাড়া সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ২১ গোলে রামপুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের মো. আলী ও আরমান হোসেন ও বিজিত দলের ওয়াহিদ হোসেন তানভীর গোল করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ সরাইপাড়া স্কুলের মোহাম্মদ আলীর হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইকবাল চৌধুরী। সকালে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে পাঠানটুলী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় ১০ গোলে আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। গোলদাতা সাজ্জাদ হোসেন সানি। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পাঠানটুলী স্কুলের শাহরিয়ার আলীর হাতে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য ও সাবেক খেলোয়াড় মামুন উদ্দিন মামুন। দুপুরে অনুষ্ঠিত দিনের তৃতীয় ম্যাচে হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় ১০ গোলে পোস্তারপাড় সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। গোলদাতা মো. রাতুল। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ বেগমজান স্কুলের রাতুলের হাতে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য ও সাবেক খেলোয়াড় নজরুল বাবু।

খেলার দ্বিতীয়ার্ধে অতিরিক্ত সময়ে উভয় দলের খেলোয়াড়রা হাতাহাতি ও মারামারিতে লিপ্ত হয়। এ কারণে রেফারি হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের মারুফ চৌধুরী, মোহাম্মদ শওকত ও মো. শাকিলকে এবং পোস্তারপাড় সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের হোসাইনুল ইসলামকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন। বিকালে অনুষ্ঠিত দিনের চতুর্থ ও শেষ ম্যাচে পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ২০ গোলে হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। দলের পক্ষে গোল করেন মো. সিহাবুল ইসলাম ও মো. আবু সুফিয়ান। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড় আবু সুফিয়ানের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম আবদুল বারী।

পূর্ববর্তী নিবন্ধটিসিজেএ বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
পরবর্তী নিবন্ধম্যাকাইয়ে ইতিহাস পাল্টাতে পারবে বাংলাদেশ?