সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার বিক্ষোভ

| শনিবার , ১৬ মে, ২০২৬ at ৭:৩৮ পূর্বাহ্ণ

হামে পর্যাপ্ত চিকিৎসা ও টিকার অভাবে চার শতাধিক শিশু মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি এবং শিশুদের যথাযথ চিকিৎসার দাবিতে গতকাল শুক্রবার বিকাল ৪টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন। বক্তব্য রাখেন আহমদ জসিম, নোমান উদ্দিনসহ অনেকে। সঞ্চালনা করেন উম্মে হাবিবা শ্রাবণী। সমাবেশে বক্তারা বলেন, যে হাম আমাদের দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল তা আবার ইউনুস সরকার ফিরিয়ে নিয়ে এসেছে। গত অন্তর্বর্তীকালীন সরকার শিশুদের হামের টিকা নিয়ে যথাযথ ব্যবস্থা না নিয়ে শিশুদের মৃত্যুর মুখে ফেলে দিয়েছে। ফলে এখনো পর্যন্ত প্রায় ৪ শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। প্রায় প্রতিদিন ১০ জনের ওপর শিশু মারা যাচ্ছে, অথচ বর্তমান সরকারও নির্বিকার। শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্রের বেহাল দশার কারণে এতগুলো শিশু মৃত্যুবরণ করছে। যারা এই অবস্থার জন্য দায়ী, অবিলম্বে তাদের গ্রেপ্তার করে বিচারের মুখামুখি করে শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে এই অমানবিক কাজ কেউ করতে আর সাহস না করে। বর্তমান সরকারের কাছে এখন সময়ের দাবি, এ অবস্থা থেকে শিশুদের জীবন বাঁচাতে দ্রুত হামের টিকা সরবরাহ করা এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপিতে যোগ দিল এলডিপির ১০ হাজার নেতাকর্মী
পরবর্তী নিবন্ধইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম জেলার মানববন্ধন