রক্তদাতাদের সম্মাননা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে সন্দ্বীপের বৃহত্তর সামাজিক সংগঠন সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রায় ৭০০ জন রক্তযোদ্ধা অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপজেলা কমপ্লেক্সের ব্যবসায়ীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক সায়েদ মহিনের সঞ্চালনায় এবং সভাপতি আবিদ হোসাইন এর সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফোরামের সদস্য মেহেরাজুল কবির। এসময় ইসলামী সংগীত পরিবেশন করেন দিকপাল শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ফোরামের সাবেক সভাপতি ও বর্তমান বোর্ড সদস্য শেখ রুবেল। অতিথিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইয়ুথ ক্লাব অব চিটাগং সন্দ্বীপ এর সহ-সভাপতি কামরুজ্জামান রিমন।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ফোরামের সদস্য ক্বারী আবু রায়হান। এসময় বিশেষভাবে দোয়া করা হয় মধ্যপ্রাচ্যের অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের জন্য।












