চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। অপরাধ দমনের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, সমাজের নানা অসঙ্গতি ও অপরাধের চিত্র তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।
গত ১ সেপ্টেম্বর জাতীয় সাংবাদিক সংস্থা (জাসাস) মহানগর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা এসএম আজিজ, সংগঠক মোহাম্মদ কামরুল ইসলাম, মহানগরের সভাপতি এসএম আহসানুল কবির চৌধুরী টিটু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, মোহাম্মদ বিল্লাল হোসাইন, মো. শহিদুল ইসলাম, এনাম হোসেন, মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











