আমার বাবা প্রফেসর এল এ কাদেরীর পঞ্চম প্রয়াণ বার্ষিকী আজ ২৯ আগস্ট। বাবা আমৃত্যু চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থা ও সমাজকল্যাণের ক্ষেত্রে নিজেকে নিবেদিত রেখেছেন। তাঁর কর্ম, মানবিকতা ও অসামান্য অবদান আজও আমাদের কাছে গভীর শ্রদ্ধা ও অনুপ্রেরণার উৎস। তাঁর স্মৃতি ও জীবনাদর্শকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে, বাবার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশ–বিদেশে ছড়িয়ে থাকা তাঁর চিকিৎসক পরিবার, সহকর্মী এবং তাঁকে কাছ থেকে জানা পরিজনদের স্মৃতিচারণ নিয়ে আজকের এই বিশেষ পাতা প্রকাশিত হয়েছে। এই বিশেষ আয়োজনের জন্য দৈনিক আজাদী এবং এতে অংশগ্রহণকারী সকল লেখক ও শুভানুধ্যায়ীর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। তাঁদের স্মৃতিচারণ ও লেখার মাধ্যমে বাবার কর্মময় জীবন, মূল্যবোধ ও জীবনাদর্শ আগামী প্রজন্মের মাঝে চির জাগরুক হয়ে থাকবে–এই প্রত্যাশা করি। পরিশেষে, পরম করুণাময়ের কাছে আমার প্রিয় বাবার রুহের মাগফিরাত কামনা করছি।
লেখক : ইঞ্জিনিয়ার রিয়াদ কাদেরী বিএসসি (বুয়েট), এমএসসি (ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার), শীর্ষস্থানীয় আন্তর্জাতিক কনসালটেন্সি প্রতিষ্ঠান আর্কাডিসে পুরকৌশল ডিজাইন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত












