শেখ হাসিনার সরকার মাছের উৎপাদন বাড়িয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে

পটিয়া ও কর্ণফুলীতে মৎস্য সপ্তাহের উদ্বোধনে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ জুলাই, ২০২৩ at ৭:২৩ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার মাছের উৎপাদন বাড়িয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। বিভিন্ন আইন প্রণয়ন ও প্রয়োগের মাধ্যমে সাগরে মাছের উৎপাদন বাড়িয়েছেন। তেমনি দেশের বিভিন্ন মানুষকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন পুকুর জলাশয়ে অধিক পরিমাণে মাছ উৎপাদন হওয়ায় বর্তমানে মানুষ প্রচুর পরিমাণে মাছ খেতে পারছেন। গত মঙ্গলবার পটিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে এ দিবস উপলক্ষে র‌্যালি ও উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুনের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কুমার চন্দ্র দের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার, ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইলিয়াছ, জিরি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু।

এদিকে কর্ণফুলীতে দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করা হয়। ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কর্ণফুলীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা চত্বর থেকে একটি র‌্যালির মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন কর্ণফুলীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পীযূষ কুমার চৌধুরী। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অফিসার স্বপন চন্দ্র দে’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পীযূষ কুমার চৌধুরী, মৎস্যচাষী আমজাদ হোসেন, মৌলভী হারুন, সহকারী পরিচালক এনামুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মনোয়ারা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, প্রকৌশলী নাজিম উদ্দিন রাসেল, এন এন ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যে জেলার সেরা বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ
পরবর্তী নিবন্ধদেওয়ানবাজার ওয়ার্ডে ৪ কোটি ৯৪ লাখ টাকায় সংস্কার হবে ছয় সড়ক