শুলকবহর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

নগরের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকা থেকে মো. মোস্তাক মিয়া নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত মোস্তাক দেওয়ান বজারের সামসু মিয়ার ছেলে।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোস্তাক এন আই এ্যাক্ট ধারায় দায়ের হওয়া একটি মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও চেকের সমপরিমাণ অর্থদণ্ডের সাজা ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে পটিয়া ও পাঁচলাইশ থানায় একাধিক গ্রেপ্তারি পরোয়ানা মূলতবি আছে।

পূর্ববর্তী নিবন্ধজামেয়া ময়দানে ঈদের জামাত সকাল সাড়ে ৮ টায়
পরবর্তী নিবন্ধমাওলা আলী (রা.) হচ্ছেন সুফি তরিকার সর্বোচ্চ কেন্দ্রবিন্দু