আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় ১৬ জুলাই নগরীর কলেজ রোডে কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের অঙ্গপ্রতিষ্ঠান শিশু নিকেতন কিন্ডারগার্টেনে গল্প আহরণ প্রতিযোগিতার ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বোরহান উদ্দিন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এবং প্রতিষ্ঠানটির কো–অর্ডিনেটর ইয়াসিনুর রহমানের তত্ত্বাবধানে প্রতিযোগিতায় বিচারক ছিলেন সহকারী শিক্ষক ফাহিমা আকতার।
‘যাদুর কুড়াল’ বই থেকে সংগৃহীত ‘সততার পুরস্কার’ গল্পটির ভিত্তিতে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। এরপর শিক্ষার্থীদের শাপলা ও গোলাপ দলে ভাগ করা হয়। প্রতিযোগী হিসেবে গল্প বলা ও গল্প লেখায় অংশগ্রহণ করে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী নামিরা সিদ্দিকা এবং ৫ম শ্রেণির শিক্ষার্থী অর্য দাশ, রাজ চৌধুরী, সায়ন পাল, মো. মাহাদী হাসান ও জাহাফিল আহমদ।
প্রথমে নির্ধারিত গল্পটি শিক্ষার্থীদের পাঠ করে শোনানো হয়। ৪র্থ ও ৫ম শ্রেণির ৩০ জন শিক্ষার্থী প্রতিযোগিতা উপভোগ করে। প্রতিযোগিতায় নামিরা সিদ্দিকা ১ম স্থান অধিকার করে। দলগতভাবে শাপলা দল বিজয়ী হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আহরণের উদ্যোক্তা শিক্ষক চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।












