শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে নতুন কুঁড়ি বিদ্যা নিকেতনের অংশগ্রহনের সম্মতি পত্র জমা দেওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দল এন্ট্রির আনুষ্ঠানিক কার্যক্রম। গত মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামস্থ শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির অস্থায়ী কার্যালয়ে টুর্নামেন্ট কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খানের হাতে অংশগ্রহণের সম্মতি পত্র জমা দেন নতুন কুঁড়ি বিদ্যা নিকেতনের মো. মোশারফ হোসেন। এসময় সাবেক ফুটবলার মো. মামুন উদ্দিন সহ কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












