শরতের আগমনে

মুহা. জিহাদুল ইসলাম | বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ১২:০৫ অপরাহ্ণ

নীল আকাশটা ঢেকে গেছে

শুভ্র সাদা মেঘে,

নদীর ধারে কাশফুলেরা

উঠলো আবার জেগে।

ভোর সকালে শিশির ঝরে

মিষ্টি হাসি হেসে,

শিউলি ফুলের সুবাস আসে

হাওয়ায় ভেসে ভেসে।

শালিক, দোয়েল, ময়না, টিয়ে

গায় যে নানান সুরে

ফড়িং খোঁজে ফিঙেশালিক

ধানের ক্ষেতে ঘুরে।

চারা ধানের সবুজ রঙে

মাঠ সেজেছে বেশ,

শরৎ এসে সাজিয়ে দিল

আমার সেনার দেশ।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ে রাজনীতি করেছে
পরবর্তী নিবন্ধডানার জন্য