লোহাগাড়ায় বন্যাকবলিত পরিবারের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগং

| শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে লায়ন্স ক্লাব অব চিটাগং। ক্লাবের উদ্যোগে বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সমপ্রতি আধুনগর ইউনিয়নের বেপারীপাড়া, মেরুন্নেছা পাড়া, মসদিয়া বড়ুয়া পাড়া, চান্দির পাড়া ও বড়হাতিয়া এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেন ক্লাবের সদস্যরা। স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও এলাকাবাসীর সহযোগিতায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি ত্রাণ প্যাকেজে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি মশুর ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার ভোজ্যতেল এবং আধা কেজি মুড়ি। এভাবে মোট ২০০টি পরিবারের জন্য ত্রাণ প্যাকেজ প্রস্তুত ও বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ বলেন, টানা বর্ষণ ও বন্যায় আধুনগর ইউনিয়নের নিম্নাঞ্চলের বহু মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার এখনো পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। দুর্গত মানুষের প্রয়োজনের তুলনায় এই সহায়তা অপ্রতুল হলেও মানবিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগকবলিত মানুষের সহায়তায় লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান। ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব, ট্রেজারার লায়ন মানস বড়ুয়া, কাজী সাঈদ, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব খোরশেদুল আলম, নেছারুল হক, মোহাম্মদ নুরুন্নবী, মোহাম্মদ ইমন, আব্দুর রহমান সুরাইন, শাহদাত হোসেনসহ লায়ন্স ক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিলক খালের কাঠের সেতু ধসে ১৫ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধ‘সবচেয়ে বড়’ কোয়ার্টার-ফাইনালের জন্য প্রস্তুত সুইজারল্যান্ড