লোকনাথ ব্রহ্মচারীর ১৩১তম তিরোধান দিবস উপলক্ষে গতকাল সোমবার বিকালে হতদরিদ্র মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম চট্টগ্রামের উদ্যোগে নগরীর জেএম সেন হল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরাম সভাপতি শিবু প্রসাদ দত্ত। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক ভবরঞ্জন বণিক। যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন, সহ-সভাপতি সুদর্শন চক্রবর্তী ও লায়ন অসিত সেন, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, কোষাধ্যক্ষ পিন্টু দত্ত তমাল, দপ্তর সম্পাদক লিটন দাশ, রতন চক্রবর্তী, প্রচার সম্পাদক এস প্রকাশ পাল, স্বপন বৈষ্ণব, সিনিয়র সদস্য বিশ্বজিত দেব, বাপ্পী নন্দী, অধ্যাপক রতন দাশ, প্রিয়তোষ ঘোষ রতন, সহ-মহিলা সম্পাদক ঝর্ণা নন্দী, নুপুর দাশ প্রবীর, প্রকৌশলী সঞ্জয় চক্রবর্ত্তী মানিক, ডা. নেহেরু লাল ধর, নিরূপ সরকার, অঞ্জন দাশ, দোলন কান্তি দাশ, নিউটন বৈদ্য রাজু, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের মহিলা সম্পাদিকা লক্ষ্মীকর চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










