আগামী অ্যাশেজ সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে মে মাসে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট আয়োজনের গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ঘোষণায় লর্ডসে আবারও টেস্ট খেলার অপেক্ষার অবসান হলো বাংলাদেশের। সর্বশেষ ১৭ বছর আগে, ২০১০ সালে ঐতিহাসিক এই ভেন্যুতে টেস্ট খেলেছিল টাইগাররা। আগামী বছর শুধু বাংলাদেশ পুরুষ দলই নয়, ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী দলও। বৃহস্পতিবার ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি। সূচি অনুযায়ী, বাংলাদেশ পুরুষ দল ইংল্যান্ডের বিপক্ষে একটি মাত্র টেস্ট খেলবে। ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে ২০২৭ সালের ২৮ মে। এরপর ১০ সেপ্টেম্বর টনটনে দ্বিতীয় এবং ১২ সেপ্টেম্বর উরচেস্টারে তৃতীয় টি–টোয়েন্টি অনুষ্ঠিত হবে। পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৭ সেপ্টেম্বর হোভে প্রথম, ২১ সেপ্টেম্বর ক্যান্টারবুরিতে দ্বিতীয় এবং ২৪ সেপ্টেম্বর চেল্মসফোর্ডে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।












