রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ২৭ জুলাই, ২০২৪ at ১১:০০ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ–১৪ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল হোসেন (১৩) ওই ক্যাম্পের মো. সালামের ছেলে।

জানা গেছে, অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে সাইদুল ডাস্টবিনে জমা ময়লার পানিতে ডুবে যায়। উদ্ধার করে তাকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৫ হাজার হতদরিদ্র পেল সাবেক মেয়র মনজুর আলমের খাদ্য সামগ্রী
পরবর্তী নিবন্ধধর্মের মর্মকথা মেনে চললে সমাজে অশান্তি হবে না