রিডার্স স্কুল অ্যান্ড কলেজে আন্তঃহাউস সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

| শনিবার , ১৭ অক্টোবর, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

‘লেখায়, সুরে, ছন্দে–প্রতিভা জাগুক আনন্দে’ এবং ‘মেধার বিকাশ, সৃজনের উচ্ছ্বাস–সাহিত্য–সংস্কৃতিতে রিডার্সের নতুন আভাস’–এই স্লোগানকে প্রতিপাদ্য করে রিডার্স স্কুল অ্যান্ড কলেজ, অঙিজেন ক্যাম্পাসের আন্তঃহাউস বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধক ছিলেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশন চট্টগ্রামের বিভাগের প্রধান আলমগীর সবুজ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী মুনিরুল হাসান, সোহেল চৌধুরী, মো ইদ্রিস আলি, প্রতিষ্ঠানের এমডি মোস্তফা রেজাউল মুনির, লায়ন মো. শফিকুর রহমান চৌধুরী, আবুল কালাম, অঙিজেন ক্যাম্পাসের অধ্যক্ষ আব্দুল্লাহ ওমর ফারুক এবং কোঅর্ডিনেটর জাহাঙ্গীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চা শিক্ষার্থীদের মানবিক, আদর্শবান ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। তিনি রিডার্স স্কুল অ্যান্ড কলেজের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। শিক্ষার্থীদের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অর্জিত সাফল্যের স্বীকৃতি স্বরূপ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাকিয়া উম্মে তোহফা, জুয়েল ইসলাম ও ইরফান উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমপ্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ত্যাগীদের মূল্যায়ন করা হবে