সামাজিক সংগঠন রিচ ক্লাবের ৩ বছর পূর্তি উৎসব গত বৃহস্পতিবার নানা আয়োজনে উদযাপন করা হয়েছে।২২–২৩ কমিটি কর্তৃক আয়োজিত গেট টুগেদার এবং সংবর্ধনা অনুষ্ঠানে আতিয়া সানজিদার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য জসিম উদ্দিন শাহ্। প্রধান অতিথি সকলকে পড়ালেখার পাশাপাশি সামাজিক কাজে যুক্ত থাকার আহবান জানান এবং আগামীতে ক্লাবের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের চেয়ারম্যান রুদমিল শারিন শাহ্। আয়োজক কমিটির আহবায়ক আবদুল্লাহ্ ইমরানের নেতৃত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন তানজিলা, সামির এবং প্রশান্ত। তাছাড়াও আয়োজনের বিভিন্ন দায়িত্বে ছিলেন মাহাদী, রোহান, রাঈনা, সুমাইয়া, মিনহাজ, হিমেল, কারিমুল, আনাস, মুনতাসিম এবং রাইসা। উক্ত আয়োজনের পৃষ্টপোষকতায় ছিলেন কৌশিক, নার্গিস আক্তার এবং কথা বিডি। সবশেষে এহসান, ফারদিন এবং প্রিতমের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।












