রাসায়নিক মিশিয়ে আইসক্রিম তৈরি

দুটি ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ মে, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন রাসায়নিক মিশিয়ে আইসক্রিম তৈরি করার দায়ে নগরের দুটি আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বন্দর থানার ঈশান মিস্ত্রির হাট সংলগ্ন খালপাড় এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ আজাদীকে জানান, অভিযানে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে বিভিন্ন রাসায়নিক, নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার করে আইসক্রিম তৈরি ও বাজারজাত করার অপরাধে বিসমিল্লাহ আইসক্রিম ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা এবং পিংকি আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলালদীঘির হোটেল সোনালীকে লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধটেরীবাজারে কাপড়ের দোকানে কোস্ট গার্ডের অভিযান