রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি নিয়ে বিরোধ

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প

| সোমবার , ১২ অক্টোবর, ২০২৬ at ৮:৫৯ পূর্বাহ্ণ

রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে ডিজেল আমদানির চুক্তি নিয়ে প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রুশ তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার কড়া সমালোচনা করেছেন তিনি। এর এক দিন আগেই রাশিয়ার সঙ্গে ডিজেল সরবরাহ চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। খবর বিডিনিউজের।

এ নিয়ে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমার মনে হয় ইউক্রেনের এখন নতুন একজন প্রেসিডেন্ট বেছে নেওয়ার সময় এসেছে। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনীয় বাহিনীর অব্যাহত হামলার কারণেই বিশ্বজুড়ে ডিজেল সরবরাহ ব্যাহত হচ্ছে। তিনি বলেন, বিশ্বের বড় অংশের ডিজেল সরবরাহ করে রাশিয়া। ফলে এসব শোধনাগারে হামলা চালিয়ে তিনি (জেলেনস্কি) আমাদের কৃষক ও খামারিদের সংকটে ফেলতে চান। হামলা বন্ধের তাগিদ দিয়ে ট্রাম্প আরও বলেন, আমি তাকে শোধনাগারে হামলা না চালাতে বলেছিলাম, কিন্তু তিনি শোনেননি। তার অবিলম্বে হামলা বন্ধ করা উচিত। সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। দেশটিতে ডিজেলের রেকর্ড দাম ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির জন্য বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করায় তিনি এই বিকল্প পথ বেছে নেন। ট্রাম্পের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়ার সঙ্গে মার্কিন প্রশাসনের এই ডিজেল চুক্তি মস্কোকে আরও দুঃসাহসী করে তুলেছে।

পূর্ববর্তী নিবন্ধজিবুতি উপকূলে নৌকাডুবি, ১০৯ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু
পরবর্তী নিবন্ধনেপালে আবার হড়পা বানে ভেসে গেছে বাড়ি, সেতু