গতকাল সোমবার রাজাপুকুর লেইন–মোমিন রোড–জামালখান পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক দীপক চৌধুরী কালু, শ্রমিক দল নেতা টিটু মহাজন, রাজাপুকুর লেইন–মোমিন রোড–জামালখান পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুদীপ দত্ত, সহ–সভাপতি মিথু চৌধুরী, সাধারণ সম্পাদক রাজীব সেন, অর্থ সম্পাদক জনি বিশ্বাস, সহ–অর্থ সম্পাদক অভি দে, সাংঠনিক সম্পাদক শাওন গুপ্ত প্রমুখ।
উক্ত পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, আজ আপনাদের এই চমৎকার পূজামণ্ডপে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সনাতন ধর্মের প্রধান উৎসব দুর্গাপূজা শুধু কোনো একক সমপ্রদায়ের উৎসব নয়, এটি আজ আমাদের সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। “ধর্ম যার যার, উৎসব সবার”–এই অসামপ্রদায়িক চেতনাকে ধারণ করেই আমরা আবহমান কাল থেকে এ দেশে একসঙ্গে বসবাস করে আসছি। সরকার সকল ধর্মের নাগরিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর।












