রাঙ্গুনিয়ার বেতাগীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৮:৩৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণে বঙ্গবন্ধু এবং ছাত্রীদের অংশগ্রহণের বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বড়ুয়া পাড়া বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ছাত্রদের অংশগ্রহণে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারা বেতাগী চ্যাংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১০ গোলের পরাজিত করে। অন্যদিকে ছাত্রীদের অংশগ্রহণের বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নমেন্টেও চ্যাম্পিয়ন হয়েছে বড়ুয়া পাড়া বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় । খেলার নির্ধারিত সময়ে গোলশূণ্য ড্র হলে টাইব্রেকারে গিয়ে প্রফেসর এম এ হালিম সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম।

বিশেষ অতিথি ছিলেন বেতাগী ইউনিয়নে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দসহ বিভিন্ন স্তরের শিক্ষকশিক্ষিকা ও পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, ইউপি সদস্য ও সদস্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে ট্রপি তুলে দেন অতিথিবৃন্দ। চ্যাম্পিয়ন দল দুটি উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

পূর্ববর্তী নিবন্ধজেলা মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ শুরু
পরবর্তী নিবন্ধসুপার ফোর নিশ্চিত করলো আগ্রাবাদ কমরেড ক্লাব