চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুরে অবস্থিত তাহেরিয়া ছাবেরিয়া আবুল হাশেম সুন্নিয়া দাখিল মাদ্রাসায় প্রতিষ্ঠানটির শিক্ষা, নৈতিকতা ও সুন্দর মানুষ গড়ার লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ মাদ্রাসার হলরুমে সোমবার (১৯ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সুপার মো. আরিফ উদ্দিন–এর সভাপতিত্বে এবং শিক্ষক মো. মাসুদ পারভেজ–এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সেকান্দর সওদাগর। সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন মাওলানা আবদুর রহিম। এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. তাজুল ইসলাম, মো. হারুন কোম্পানী, মোরশেদ তালুকদার, সাংবাদিক জগলুল হুদা, হাফেজ মামুনুর রশীদ, মো. ইসমাঈল তালুকদার প্রমুখ। সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করা, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক ও ধর্মীয় নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং আদর্শ ও সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটির কর্মকর্তা ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।












