রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৯:১৭ পূর্বাহ্ণ

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে রাঙামাটিতে। গতকাল বৃহস্পতিবার র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন রাঙামাটি আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। প্রধান অতিথি সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, পাহাড়ে বসবাসরত মানুষের বেঁচে থাকার সংগ্রামের সাথে বনের নিবিড় সম্পর্ক রয়েছে। এখানকার মানুষের একটা বড় অংশ বনের ওপর নির্ভরশীল। তারা বনকে রক্ষার পাশাপাশি বন থেকেই জীবিকা নির্বাহ করেন। তাই পাহাড়ে বনায়নের বিস্তারের সঙ্গে এখানকার মানুষের জীবন জীবিকার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। ব্যক্তি উদ্যোগে বাণিজ্যিকভাবে বনায়ন করার পর সেসব কাঠ বিক্রির সময় স্থানীয়রা নানারকম হয়রানির শিকার হন। এসব বিষয়গুলো আরও সহজ সমাধান করতে হবে।

এদিন জেলা শহরের কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণে জেলাপ্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায়, মনি স্বপন দেওয়ান, লেফটেন্যান্ট কর্নেল মো.একরামুল রাহাত, বন সংরক্ষক আবদুল আউয়াল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল করিম, বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপিসিআইইউতে ফল সেমিস্টারের নবীনবরণ
পরবর্তী নিবন্ধপটিয়ায় জিরি জনকল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি