রাঙামাটিতে নতুন কুঁড়ি ক্রিকেটে চ্যাম্পিয়ন লংগদু ও কাউখালী

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ৯:৫৪ পূর্বাহ্ণ

পার্বত্য জেলা রাঙামাটিতেও জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় নতুন কুঁড়ি স্পোর্টস২০২৬ এর কার্যক্রম গত ২মে থেকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। গত মঙ্গলবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট ইভেন্টের ফাইনাল খেলা। কিশোর বিভাগের ফাইনাল খেলায় কাপ্তাই উপজেলাকে ৬ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে লংগদু উপজেলা। ফাইনালে লংগদু উপজেলার সাজেদুল ব্যাট হাতে সর্বোচ্চ ৩৪ রান এবং বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। অপরদিকে কাপ্তাই উপজেলার রাহি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে কিশোরী বিভাগে রাঙামাটি সদর ক্রিকেট দলকে ১০ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কাউখালী উপজেলা ক্রিকেট দল। মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও মেডেল বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।

পূর্ববর্তী নিবন্ধতারুণ্যের ভরসায় সাফের দল ঘোষণা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন