রাউজানে জুলাই শহীদদের স্মরণে ফ্রিজ কাপ অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল রোববার বিকেলে এইচএএস ৭২–এর আয়োজনে তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন দ্যা ড্রিম সিটি স্পোর্টস জোনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ ইউসুফ তালুকদার। বক্তব্য রাখেন রাউজান উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান সাহিল।
রাউজান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহেদুল ইসলামের সভাপতিত্বে এবং ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আসাদ রিমন ও আলভী হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি লিমন চৌধুরী বাপ্পা, যুগ্ম সম্পাদক আবদুল কাদের, যুগ্ম সম্পাদক এম এস নেওয়াজ, সহ সাধারণ সম্পাদক ফোরকান উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পাবেল, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তানভীর চয়েন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবির হোসেন রিদয় এবং রাউজান উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিয়াদ। টুর্নামেন্ট কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাব্বির, রায়হান, রবিন, কাউছার, সাকিব, রিফাত হোসেন, এনায়েত আলি, আরফাত, মিজান, জিয়াউল হক, জাবেদ, সোহাব ও সালাউদ্দিন।












