চট্টগ্রামের রাউজানে একটি দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড তাজা ১২ বোরের কার্তুজ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে সিপিসি-২, হাটহাজারী ক্যাম্প।
বুধবার দিবাগত রাত ১টায় রাউজান উপজেলা কদলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোমরপাড়া নামক এলাকার আলম ওরফে ডাকাত আলমের বসতবাড়ির পশ্চিম পাশে খালি জমির ঝোপ থেকে লাল রঙয়ের টিস্যু কাপড়ের শপিং ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় এটি উদ্ধার করা হয়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৭, চট্টগ্রাম এর আভিযানিক দল যৌথ অভিযান চালিয়ে রিভলবারটি উদ্ধার করে৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, র্যাবের একটি দল পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার উদ্ধার করেছে।












