রাউজানের মৎস্যজীবী পরিবারে ছাগল বিতরণ

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ১০:০৬ পূর্বাহ্ণ

হালদা নদীর মৎস্য সম্পদের উপর নির্ভরশীল এমন ৪০ পরিবারের মাঝে এক জোড়া করে ছাগল বিতরণ করেছে উপজেলা মৎস্য অফিস। গতকাল বুধবার এসব ছাগল বিতরণ করা হয় হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির আওতায়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম। উপজেলা চত্বর থেকে এসব ছাগল বিতরণ করা হয়। মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিমের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য প্রদান কালে মৎস্য কর্মকর্তা বলেন, হালদার মৎস্য সম্পদ রক্ষায় নদী থেকে মাছ শিকার সরকারি ভাবে বন্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেসব মৎস্যজীবী পরিবারে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হিসাবে ছাগল দেয়া হচ্ছে। এ কর্মসূচির আওতায় দেয়া হচ্ছে এক জোড়া ছাগল, ছাগল রাখার ঘর, ওষুধ ও পশু খাদ্য। এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মাসুম কবির, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জয়িতা বসু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে প্রান্তিক কৃষক সমাবেশ
পরবর্তী নিবন্ধসিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের জীবনাবসান