রাইয়ান ও বাকলিয়া অগ্রসর জয়ী

চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট টি–২০ লিগের (সিএফএল) দ্বিতীয় আসরে শনিবার তৃতীয় দিনের খেলায় রাইয়ান স্পোর্টস ও বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাব জয়লাভ করেছে। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় রাইয়ান স্পোর্টস ক্লাব ২ উইকেটে এনএইচটি স্পোর্টসকে পরাজিত করে। এনিয়ে টানা দুই ম্যাচ হেরে শেষ চারে উঠা কঠিন হয়ে গেছে এনএইচটি স্পোর্টসের। টসে হেরে এনএইচটি প্রথমে ব্যাট করে ২০ ওভার খেলে ৬ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে। জবাবে রাইয়ান স্পোর্টস ম্যাচের ২ বল বাকি থাকতেই ৮ উইকেটে ১৩১ রান তুলে ফেলে। ম্যাচসেরা রাইয়ান স্পোর্টসের তানজির মিসবাহুল (৩৯ রান) ও গেম চেঞ্জার অব দ্যা ম্যাচ এনএইচটি স্পোর্টসের সাজিবুল আলমের (অপ. ৪০ রান,১৬ বলে ১টি চার এবং ৪টি ছক্কা) হাতে পুরস্কার তুলে দেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাব চট্টগ্রামের সাধারণ সম্পাাদক মাহবুবুল আলম ও টুর্নামেন্ট কমিটির সদস্য ফজলে হাসান মাহমুদ আরিয়ান। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাব ৪ উইকেটে বেঙ্গল স্টার্স ক্লাবকে হারিয়ে টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। টসে জিতে বেঙ্গল স্টার্স প্রথমে ব্যাট করে।

১৬.৪ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা ৯৯ রান সংগ্রহ করে। জবাবে বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাব ১৯.৩ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১০০ রানে পৌঁছে যায়। ম্যাচসেরা বাকলিয়া অগ্রসর বয়েজের আবদুল কাদের রাসেল (৩৩ রান) ও গেম চেঞ্জার অব দ্যা ম্যাচ একই দলের হান্নানের (৯ রানে ৪ উইকেট) হাতে পুরস্কার তুলে দেন স্পোর্টিফাই ইভেন্টসের উপদেষ্টা রোকসানা আলম ও বেঙ্গল স্টার্স ক্লাবের কর্ণধার আরেফিন চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ক্রিকেট একাডেমির অনূর্ধ্ব-১২ টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে শুরু বাংলাদেশের