রমজানের পবিত্রতা রক্ষা করুন

দক্ষিণ জেলা জামায়াতের বৈঠকে আনোয়ারুল আলম

| বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, রমজান আত্মশুদ্ধির জন্য এক বিশাল নিয়ামাত। পরিপূর্ণ নিয়ামাত অর্জনের লক্ষ্যে যথাযথ মর্যাদায় রমজানের পবিত্রতা রক্ষা করুন। অন্যের উপর জুলুম করা বন্ধ করতে হবে। অশ্লীলতা, বেহায়াপনা পরিহার করার আহবান জানাচ্ছি।

গতকাল বুধবার বিআইএ মিলনায়তনে দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, . হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাছান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন সালেহ শিবলী