রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা

বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

বিভিন্ন সংগঠনের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তারা রমজানের শিক্ষা সারা বছর নিজেদের জীবনে কার্যকর করার আহ্বান জানান।

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন : অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা সামাজিক সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে খতমে কোরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ মার্চ প্রিন্স অব চিটাগাংয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, গণমাধ্যম ও মানবাধিকার ব্যক্তিত্ব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, বাসার গ্রুপের চেয়ারম্যান ও সিইও আবুল বাশর আবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও মানবাধিকার ব্যক্তিত্ব এইচ এম ওসমান গনি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা, সাংবাদিক ও কলামিস্ট এমরানুল ইসলাম মুকুল। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মঞ্জুর আহমেদ, হান্নান হীরা, এস এম মইনুদ্দিন, মাহবুবুর রহমান, এ কে এম নুরুল হুদা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মো. সামেদ প্রমুখ।

শীতল ঝর্ণা আবাসিক মসজিদএ রহমানিয়া গাউসিয়া : শীতল ঝর্ণা আবাসিক মসজিদএ রহমানিয়া গাউসিয়ায় মাহে রমযান শীর্ষক আলোচনা সভা ও ইসলামের ৪র্থ খলিফা শেরে খোদা মাওলা আলীর ওফাতবার্ষিকী উপলক্ষে এক মাহফিল গত ১৭ মার্চ অনুষ্ঠিত হয়। হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী (মঃজিঃআঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন আল্লামা হাফেয সৈয়দ আজিজুর রহমান আলকাদেরী, খতিব মাওলানা সৈয়দ হোসাইন মুহাম্মদ মাসউদুর রহমান আলকাদেরী, মাওলানা রেজাউল হোসাইন জসিম, আবদুল করিম সেলিম, হাফেয সৈয়্যদ মনসুর, খতিব মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন, খতিব মাওলানা সৈয়দ আহমদ রেজা কাদেরী, পেশ ইমাম মাওলানা আব্বাস উদ্দীন কাদেরী, সৈয়্যদ গোলাম মোস্তফা, হাফেজ ইকবাল হোসাইন রবি, হাফেজ সৈয়দ মুহাম্মদ আরমান প্রমুখ। পরিশেষে বাংলাদেশসহ বিশ্ববাসীর কল্যাণ ও মুক্তি কামনায় দোয়ামুনাজাত পরিচালনা করেন মুফতিএ আহলে সুন্নাত হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী (মঃজিঃআঃ)

পদুয়া বেপারী পাড়া বিশ্বনবী (সা.) স্মৃতি সংসদ : পদুয়া বেপারী পাড়া বিশ্বনবী (সা.) স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন শাহজাদা ফানাফিল্লাহ বিন আজাদ, অধ্যক্ষ আ ক ম হামিদুল হক, গোলাম রাসুল, আব্দুর রহমান, নুরুল ইসলাম সিকদার, মিজানুর রহমান, মোহাম্মদ এহসান প্রমুখ। উপস্থিত ছিলেন নুরুল কবির কোম্পানি, মাস্টার আব্দুস সবুর, মাস্টার জসিম উদ্দিন, নাসির উদ্দিন ও প্রফেসর মোহাম্মদ রাসেল।

চট্টগ্রাম০৭০৯ গ্রুপ : প্রতি বছর চট্টগ্রাম০৭০৯ গ্রুপের বন্ধুবান্ধব মিলে একসাথে ইফতার আয়োজন করে। ১৭ মার্চ নগরীর সাগরিকার কাট্টলী সমুদ্রসৈকতে চলে ইফতার আয়োজন। এ সময় উপস্থিত ছিলেন নাট্যকর্মী ও আইনজীবী ফোরকান রাসেল, আহসান শিমুল, একরাম, কামরুল আহসান, হাসান পারভেজ, রাতুল, সৈয়দ মুহাম্মদ ইয়াছিন, মঞ্জু, রুবেল, শিপন, ইয়াছিন, শরীফ, আদি তৌহিদ, জামাল, জিয়া, শান্ত, শিমুল প্রমুখ। চট্টগ্রামে এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ পাস করা শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম০৭০৯ গ্রুপ।

খাজা গরিবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটি : পটিয়ায় খাজা গরিবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির ইফতার মাহফিল ১৭ মার্চ একটি রেস্তোরাঁয় সংগঠনের সভাপতি নুরুল ইসলাম কমিশনারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুসের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক কমিশনার আবুল ফয়েজ, বিশেষ অতিথি ছিলেন মামুনুর রশীদ মামুন, আবদুল মাবুদ, জানে আলম, আবুল বশর, নুরুল ইসলাম মিশু, ফোরকান বাবু, নুরুল আলম সওদাগর, শওকত আকবর মুন্না, আবদুল আলিম, মাসুম, ইউনুস সওদাগর, মোহাম্মদ জাহিদ হাসান প্রমুখ।

বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি : বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির উদ্যোগে গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে ইফতার মাহফিল ও সভা সোসাইটি কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মদ আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি কেন্দ্রীয় কমিটির মহাসচিব লায়ন ড. শ্রীরাম আচার্য্যের পরিচালনায় বক্তব্য রাখেন ড. গোলাম মাওলা, খান মুহাম্মদ জিয়াউল ইকবাল, ভাস্কর গোস্বামী, ইকবাল মাহমুদ, বিজয় শর্মা, লায়ন রিমন মুহুরী, তরুণ রায়, ফকির ইয়াছিন, আরাফাত মেহেদী, আজিজুর রহমান তৈয়ব, দেবাশীষ দাশ, উত্তম আচার্য্য, . বিশ্বজিৎ চ্যাটার্জি, . মিল্টন বাড়ৈ, শেখ টুটুল, রাজু চিশতি, . চিন্ময় চৌধুরী মিথুন, আমিনুল হক বাপ্পি, মিজানুর রহমান রুবেল, সেলিম শাহ টুটুল, আবু কাইয়ুম পলাশ, আবু হানিফ, ইকবাল খান, রিপন বাবু প্রমুখ।

গাউসিয়া কমিটি জামালখান ওয়ার্ড শাখা : গাউসিয়া কমিটি জামালখান ওয়ার্ড শাখার ইফতার মাহফিল ও আলোচনা সভা গত ১৪ মার্চ কাজির দেউড়ির একটি কমিউনিটি সেন্টারে সাবেক সভাপতি মো. ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আব্দুল হাকিম ও যুগ্ম সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটির সদস্য মো. হোসেন খোকন। প্রধান বক্তা ছিলেন কোতোয়ালী থানা পশ্চিমের সাবেক সভাপতি মুহাম্মদ সালামত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী থানা পশ্চিমের সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক মো. ইউসুফ, সদস্য আব্দুল আলম আব্দুল আল্লাহ।

বক্তব্য রাখেন হাজী হাবিবুর রহমান, মোবারক হোসেন, মো. আইয়ুব, কাজি সাজ্জাদ হোসেন, আবু জাফর চৌধুরী, খাইরুল ইসলাম, আনোয়ার, মাওলানা বেলাল হোসেন, রাসেল আত্তারী, আজারুল হক নোমান, আরুজ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঈদুল ফিতর ইসলামের অন্যতম প্রধান উৎসব
পরবর্তী নিবন্ধ২৩ নম্বর ওয়ার্ডে তরুণ হাফেজদের বরণ