যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলায় ১৭৫ আইএস যোদ্ধাকে হত্যার দাবি নাইজেরিয়ার

| বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে একের পর এক যৌথ হামলায় জঙ্গিগোষ্ঠী আইএসআইএসের (অনেক জায়গায় আইএসআইএল নামেও পরিচিত) ১৭৫ যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করা নাইজেরীয় সেনারা।

মঙ্গলবার নাইজেরিয়ার প্রতিরক্ষা সদরদপ্তর জানায়, মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ডের (আফ্রিকম) সঙ্গে মিলে চালানো অভিযানে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) ও পশ্চিম আফ্রিকা প্রদেশে সক্রিয় আইএসআইএস সংশ্লিষ্টদের (আইএসডব্লিউএপি) অসংখ্য চেকপয়েন্ট, অস্ত্রশস্ত্রের ভাণ্ডার, লজিস্টিক হাব, সামরিক সরঞ্জাম ও আর্থিক নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। খবর বিডিনিউজের।

এই আইএসআইএস ও আইএসডব্লিউএপি পশ্চিম আফ্রিকা অঞ্চলজুড়ে বছরে পর বছর ধরে অস্থিতিশীলতা সৃষ্টি করে রেখেছে, বলেছে আল জাজিরা। এ বছরের ১৯ মে পর্যন্ত মূল্যায়নে রণাঙ্গনে ১৭৫ আইএসআইএস সন্ত্রাসী নিহত হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

সন্ত্রাসীরা নাইজেরিয়ার যেখানেই থাকুক, তাদের খুঁজে বের করা ও হত্যা করা্তবছরের পর বছর ধরে নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী ধারাবাহিকভাবে যা করে যাচ্ছে, যৌথ হামলায় সেটা আরও জোরদার হয়েছে, বিবৃতিতে এমনটাই বলেছেন নাইজেরিয়ার প্রতিরক্ষা সদরদপ্তরের মুখপাত্র মেজর জেনারেল সামালিয়া উবা। তাদের এ ভাষ্যের আগে আফ্রিকম রোববার নাইজেরিয়ার সরকারের সঙ্গে সমন্বয় করে হামলা চালানোর কথা জানিয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবার টেস্ট র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিলেন শুভেন্দু