বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। জিডিপিতে মৎস্য খাতের অবদান ৫৮ শতাংশ। ইলিশ আহরণে বাংলাদেশ বিশ্বে প্রথম, মিঠাপানির মাছে দ্বিতীয় এবং তেলাপিয়া উৎপাদনে চতুর্থ।
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬–এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। গত মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামুদ্রিক দপ্তরের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিটের উপপরিচালক ফারহানা লাভলী। সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (পিআরএল) কামাল উদ্দিন চৌধুরী।
সালমা বেগম বলেন, জাতীয় মৎস্য পক্ষ মৎস্য সেক্টরের অনুপ্রেরণা এবং মৎস্য পক্ষের স্লোগান মনে প্রাণে ধারণ করে টেকসই নিরাপদ মৎস্য উৎপাদন করে রপ্তানির বাজার সমপ্রসারণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন করতে মৎস্য অধিদপ্তর বদ্ধপরিকর।












