মো. সোহেল

| শনিবার , ৬ জুলাই, ২০২৪ at ৫:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শাহাদাত হোসেনের ছোট ভাই বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর মো. সোহেল গতকাল সকাল সাড়ে ৭টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)।

গতকাল রাত ৯টায় বোয়ালখালী উপজেলার বদল গোমস্তা শাহী জামে মসজিদের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মো. সোহেলের মৃত্যুতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান শোক প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ সোহেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার–পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপানছড়ি সড়কে সীমাহীন ভোগান্তি
পরবর্তী নিবন্ধআবদুস ছালাম মাস্টার