মোহাম্মদ কায়সার মালিক

| বুধবার , ১৩ মে, ২০২৬ at ৮:১২ পূর্বাহ্ণ

১৩ নং পাহাড়তলী ওয়ার্ডস্থ সরদার বাহাদুর নগর সমাজকল্যাণ পরিষদের সাবেক সিনিয়র সহসভাপতি ও পাহাড়তলী কলেজের শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ কায়সার মালিক (৫৫) গত ১১ মে সকাল ১০ টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহ….রাজেউন। দীর্ঘদিন ধরে ক্যান্সার, কিডনি ও ডায়াবেটিসসহ নানা রোগে চিকিৎসাধীন ছিলেন। ঐদিন বাদ আছর ঝাউতলা স্টেশন রোড জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাতে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার বাটাজোড়া গ্রামে ২য় জানাজা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, ১ কন্যা ও পুত্রসহ অনেক আত্মীয় স্বজন রেখে যান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিউ মার্কেট এলাকা থেকে পেশাদার চোর চক্রের সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে