চান্দগাঁও মোহরা কাজীর বাজার এলাকায় খাল ও নালা নিষ্কাশন কার্যক্রম সম্প্রতি পরিদর্শন করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ও সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। তারা বিভিন্ন এলাকার খাল ও নালা নিষ্কাশন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মোহরা ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নাজিম উদ্দিন আহম্মেদ, সাবেক কাউন্সিলর মো. আজম, মোহরা বিএনপির সাবেক সভাপতি জানে আলম জিকু প্রমুখ। পরিদর্শনকালে মেয়র বলেন, খাল ও নালা নিষ্কাশন কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। আশা করি অতি বৃষ্টিতে জলাবদ্ধতা থাকবে না। প্রেস বিজ্ঞপ্তি।













