সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উত্তর কাট্টলী আলহাজ মোস্তফা–হাকিম কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ আলমগীর। খতমে কুরআন শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। মাহফিলে কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ আবু ছগীর, কাজী মাহবুবুর রহমান, মো. আবদুল্লাহ মহসীন, মোহসীন চৌধুরী, সবুজ কুমার দত্ত, দিল মোহাম্মদ পলাশ, মোহাম্মদ আলী হোছাইন, সাইদুর রহমান, সোহেল, নজরুল ইসলাম, নাজিম উদ্দিন, নুর মোহাম্মদ চৌধুরী, বাসুদেব ধর, আবদুস সালাম, নাসিম উদ্দিন, দিদারুল আলম, সাজ্জাদুল আমিন চৌধুরী, ছায়েদ আহাম্মদ, শামসুল হুদা, মোহাম্মদ হোবাইব, ফেরদাউস হাসান, আবির আহমেদ, আবদুল গনী, সাদ্দাম হোসেন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এম. এ. মান্নান। প্রেস বিজ্ঞপ্তি।












