মুসলিম মনীষা স্মৃতি পরিষদের সভা নগরীর জাকির হোসেন রোডস্থ পরিষদের অস্থায়ী কার্যালয়ে ২৮ মার্চ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন ডা. সালেহ আহমদ সুলেমান। পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব আখতার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাওলানা আবদুল কাদের ফেনী, অধ্যাপক সিরাজুল ইসলাম, অ্যাড. মুহাম্মদ ইলিয়াস, অধ্যক্ষ অহিদুল আলম, অধ্যাপক মুহাম্মদ নুর আনোয়ারী, অধ্যক্ষ কাজী মাওলানা হারুন শাহ মুজাদ্দেদী, এসএম রায়হান মিয়া, এসএম সাইফ উদ্দিন পিন্টু, হুমায়ুন কাদের খান খসরু, প্রফেসর ড. একেএম সাইফুদ্দীন, অ্যাড. আবুল কাশেম, আসরার মুহাম্মদ বিন ছাবের, চৌধুরী এজাজ মুহাম্মদ বিন ছাবের, আহমদ হোসেন, অ্যাড. নুরুল আলম চৌধুরী, অধ্যাপক মাওলানা আতহারুল ইসলাম শাহেদ, মাজহারুল রশিদ, কায়সার মির্জা, শহিদুজ্জমান চৌধুরী, মির্জা আবু প্রমুখ। সভায় বক্তারা বলেন, মুসলিম মনীষীগণ তথা মহান সাহাবা, তাবেঈ, তবে তাবেঈ, ইমাম, সুফি, দরবেশগণের জীবনের অনুকরণ অনুসরণ করা আমাদের জন্য কল্যাণকর। সভায় আগামীতে আমিরে মুমেনীন হযরত ওসমান গনীর দান: আজকের বাস্তবতা শীর্ষক আলোচনা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।














