দক্ষিণ রাউজান উদয়ন সংঘের সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সত্যনারায়ণ দাশ (৭৬) গত ২৯ আগস্ট নগরীর চেরাগী পাহাড়স্থ বাসায় পরলোকগমন করেছেন। তিনি ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়–স্বজন রেখে যান। ওইদিন সন্ধ্যায় নগরীর বলুয়ার দীঘি পাড়স্থ অভয়মিত্র শ্মশান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথ, গোলপাহাড় মন্দির পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কুমার দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশু, দক্ষিণ রাউজান উদয়ন সংঘসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












