মীরসরাইয়ে লরির চাপায় বৃদ্ধ নিহত

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৪:৩৮ অপরাহ্ণ

মীরসরাইয়ে লরির চাপায় নুরুল আলম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আলম উপজেলার ১৪নং হাইতকান্দি ইউনিয়নের পূর্ব হাইতকান্দি গ্রামের মৃত আলী আহমদ মিস্ত্রির ছেলে।

প্রত্যক্ষদর্শী জাহিদ হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই বৃদ্ধ মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন। এ সময় ঢাকামুখী লাইনে বিএসআরএমের স্ক্রাববাহী একটি লরি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তির আত্মীয় জামশেদ আলম বলেন, নুরুল আলম একজন পরহেজগার মানুষ ছিলেন। শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনি সীতাকুণ্ডের গফুর মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে নিজামপুর যান। সেখানে মহাসড়ক পার হয়ে গন্তব্যে যাওয়ার সময় দ্রুতগামী একটি লরি তাঁকে চাপা দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানা ইনচার্জ জাকির রব্বানী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই স্থানীয় বাসিন্দারা মরদেহ বাড়িতে নিয়ে যান। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় পিকআপ-টেক্সি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
পরবর্তী নিবন্ধরাউজানে বিএনপিকর্মী মুজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার