গত শনিবার বিকেলে প্রবীণদের বই পড়া, শরতের কবিতা ও বাউল গানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন হয়েছে। মীরসরাই পৌরসভার পূর্ব গোভানিয়াস্থ রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে উক্ত বই পড়া উৎসব সম্পন্ন হয়।
রবীন্দ্রনাথ, কাজী নজরুল আর জীবনানন্দের প্রকৃতির নানান কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শরতের বন্ধনায় মুখরিত হয়ে উঠে অনুষ্ঠান আঙ্গিনা। অনেকের স্বরচিত পরিবেশনাও ছিল উল্লেখযোগ্য। যুগান্তর স্বজন সমাবেশ মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে তিন দিনব্যাপী উক্ত বই পড়া উৎসবের সমাপনী দিবসে প্রধান অতিথি ছিলেন মীরসরাইয়ের সহকারি কমিশনার ভূমি ও মীরসরাই পৌরসভার প্রশাসক তানভীরুল কাদের।
প্রফেসর আক্তারুজ্বামানের সভাপতিত্বে ও পাঠাগারের প্রতিষ্ঠাতা মাহবুব পলাশের সঞ্চালনায় উক্ত সমাপনি দিবসে বিশেষ অতিথি ছিলেন মীরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি রাজিব মজুমদার, প্রফেসর সামছুন্নাহার, চট্টগ্রামের কবি ও লেখক আলমগীর হোসেন, কবি রাফিয়া ডলি, কবি ও লেখক নিগার সুলতানা, কবি রেহেনা আক্তার, কবি শাহাদাত হোসেন লিটন, লুৎফুল কবির ভূঞা, মাস্টার হোছাইন সবুজ, কবি ও শিক্ষক শিউলি বড়ুয়া, কবি ও শিক্ষক শাহীন মীর শাহিন , মাস্টার মাজহারুল হক, মাওলানা আলাউদ্দিন, তাছলিমা চৌধুরী সুরভী, মো: আলমগীর হোসেন, জলিল মাস্টার, শক্তি মজুমদার, মুসলিম উদ্দিন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাংবাদিক নাছির উদ্দিন, সাংবাদিক ইমাম হোসেন, জাবেদ হোসাইন, শিহাব উদ্দিন শিবলু, আজমল হোসেন, হারাধন চক্রবর্তি, রাকিবুল হাসান, মুসলিম উদ্দিন তাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সকল বই পাঠকগণকে পুরস্কৃত করা হয়। সবশেষে চট্টগ্রাম থেকে আসা সুজন বাউল ও শুভশ্রীর পরিবেশনায় লালন গান সবাইকে বিমুগ্ধ করে।









