মীরসরাইয়ে আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত ট্রাস্টের সালাতু সালাম মাহফিল

| সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৬:৪২ পূর্বাহ্ণ

আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত ট্রাস্টের উদ্যোগে ২৪ অক্টোবর মীরসরাই মস্তাননগর রহমানিয়া দরবার শরীফ প্রাঙ্গণে ওরশ মোবারক উপলক্ষে ঈমানী সম্মেলন ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব ও বিশেষ মুনাজাত করেন, বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রধান উপদেষ্টা হাফেজ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্‌। এতে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত। আরো উপস্থিত ছিলেন আহলে সুন্নাত উলামা ফেডারেশনের উলামায়ে কেরাম ও রহমানিয়া দরবার শরীফের ভক্তরা।

এ সময় প্রধান অতিথি বলেন, সত্যের সংযোগ ও সত্যে অটলতা এবং ঈমানী বিশ্বস্ততার অগ্নিশিখা আওলিয়া কেরাম, মহান রেসালাতে ইলাহীর বন্ধন ও নূরে ইলাহীর নূরের প্রবাহধারা আওলিয়া কেরাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে ফের বিদ্যুৎ রপ্তানি শুরু করল নেপাল
পরবর্তী নিবন্ধচরণদ্বীপ দরবারে মাইজভাণ্ডারী মাহফিল