মানাযিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা

| সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ at ৮:৩২ পূর্বাহ্ণ

মানাযিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আরাফাত আল মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা শামীমুর রহমান। প্রধান অতিথি ছিলেন চবি আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার। তিনি বলেন, পবিত্র কুরআন শুধু মুখস্থ করার বিষয় নয়; কুরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করাই মূল লক্ষ্য। কুরআনের সঙ্গে শিক্ষার্থীদের গভীর সম্পর্ক তৈরি হলে তাদের চরিত্র, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সমৃদ্ধ হবে। তিনি এ ধরনের প্রতিযোগিতা আয়োজন ভবিষ্যতে কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দীন। তিনি বলেন, কুরআনের হাফেজরা আমাদের সমাজ ও জাতির গর্ব। তাদের যথাযথ মর্যাদা ও উৎসাহ প্রদান করার লক্ষ্যে কুরআনপ্রেমী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রফেসর ড. বি. এম. মফিজুর রহমান, বাংলাদেশ মসজিদ মিশন চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি সলিমুল্লাহ হাবিবি, ক্লিফটন গ্রুপের সিইও এমডি এম মহিউদ্দিন চৌধুরী, মাদরাসাই আবু হুরায়রা (রা.) কমপ্লেঙের সেক্রেটারি ইঞ্জিনিয়ার সেলিম উল্লাহ চৌধুরী, আহমদ হোসেন, হাফেজ মুহাম্মদ নুরুল আবছার, হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন মাহবুব, মুহাম্মদ ওবাইদুল হক, এম সোলাইমান কাসেমী, শামসুল আলম খান মুরাদ, অ্যাডভোকেট শাহজাহান আলী চৌধুরী প্রমুখ।সভাপতির বক্তব্যে মুহাম্মদ আরাফাত আল মাদানী বলেন, কুরআনের খেদমত এবং কুরআনপ্রেমী ও আদর্শ প্রজন্ম গড়ে তোলাই মানাযিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিচারক প্যানেলে ছিলেন মক্কা হেরেম তাহফীয ইনস্টিটিউট মেম্বার ওস্তাদ হেলাল চৌধুরী, কারী মিজানুর রহমান ও কারী আবু বক্কর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাংসজাত পণ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি ও এর ক্ষতিকর প্রভাব বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধজশনে জুলুছে মেসার্স তৈয়্যবিয়া ফার্মের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আলী হোসেন আরিফের যোগদান