খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গত ২৮ অক্টোবর দারুস সুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গণে লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি ও লিও ক্লাব অব চিটাগং গোল্ডেন সিটির যৌথ উদ্যোগে দিনব্যাপী সমন্বিত স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই আয়োজনে ৫’শরও বেশি রোগীকে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে চক্ষু রোগীদের পরীক্ষা–নিরীক্ষার পর অপারেশনের জন্য বাছাই করা হয়, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সেবার পরিধি স্বাস্থ্য ছাড়িয়ে শিক্ষাতেও পৌঁছে যায়, শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী। রোপণ করা হয় ফলদ গাছের চারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি লায়ন পুলিন চন্দ্র ঘরামী। সঞ্চালনায় ছিলেন জেলা ভিশন চেয়ারপারসন লায়ন আফরোজা বেগম।
প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন অপু। তিনি বলেন, বিশ্বের বৃহত্তম সেবা সংগঠন হিসেবে লায়ন্স ইন্টারন্যাশনাল প্রতিনিয়ত বিশ্বের কোনো না কোনো প্রান্তে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে, যেখানে আলোহীন চোখে নতুন আলোর দেখা মিলছে।
চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এই ক্যাম্প সফল করতে আরও উপস্থিত ছিলেন জিএসটি লায়ন মোর্শেদুল আলম, লায়ন তারেক কামাল, আরসি–১ লায়ন নিশাত ইমরান, আরসি লায়ন আশিকুল আলম, লায়ন আবদুল মান্নান ভূঁইয়া, লায়ন অ্যাডভোকেট নুরুদ্দিন আরিফ এবং লায়ন আবদুর রাজ্জাক। লিও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিও জেলার জিএসটি লিও দেলওয়ার, লিও মাহি বিন জামান, লিও ক্লাব প্রেসিডেন্ট লিও ফরিদ, লিও আরিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।









