রমজানে মাসে বাজারে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে আনোয়ারা উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় ২৪ মামলায় ১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অভিযান চলাকালে ৩৫০ টাকা দামে বিক্রিত তরমুজ ২০০ টাকায় বিক্রি হয়।
গতকাল রোববার দুপুরে উপজেলার বিভিন্ন হাট–বাজারে উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এ অভিযান পরিচালনা করেন। এ সময় বেশি দামে মাংস বিক্রি, মূল্য তালিকা না রাখা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে মালামাল বিক্রি করার অপরাধে উপজেলার চাতরী চৌমুহনী বাজার, মালঘর, সিইউএফএল বাজারে ২৪টি মামলায় ১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন জানান, বেশি দামে মাংস বিক্রি করা, সরকার নির্ধারিত মূল্য তালিকা না মানা, মূল্য তালিকা না টাঙানো সহ নানান অপরাধে ২৪টি মামলায় ১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।














